Skip to main content

Posts

Showing posts with the label Lalon

সময় গেলে সাধন হবে না

সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে তিনের সাধন কেন করলে না।। জানো না মন খালে বিলে থাকে না মীন জল শুকালে। কি হবে আর বাঁধাল দিলে, মোহনা শুকনা।। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। গাছ যদিও হয় বীজের জোরে, ফল ধরে না।। অমাবস্যায় পূর্নিমা হয় মহাযোগ সেই দিনে উদয়। লালন বলে তাহার সময় দণ্ড রয় না।।

বাড়ির কাছে আরশিনগর

বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই তরণী পারে। মনে বাঞ্ছা করি দেখব তারে কেমনে সে গাঁয় যাই রে।। কি বলবো সেই পড়শির কথা তার হস্তপদ স্কন্ধমাথা নাইরে। ক্ষণেক থাকে শূন্যের উপর ক্ষণেক ভাসে নীরে।। পড়শি যদি আমায় ছুঁতো যম যাতনা সকল যেতো দূরে। সে আর লালন একখানে রয় তবু লক্ষ যোজন ফাঁক রে।।

কৃষ্ণ প্রেমে পোড়া দেহ

কৃষ্ণ প্রেমে পোড়া দেহ কি দিয়ে জুড়াই বলো সখি?  কি দিয়ে জুড়াই বলো সখি?  কৃষ্ণ প্রেমে পোড়া দেহ কি দিয়ে জুড়াই বলো সখি?  কি দিয়ে জুড়াই বলো সখি?  কে বুঝবে অন্তরের জ্বালা কে বুঝবে অন্তরের জ্বালা,  কে মোছাইবে আঁখি?  কি দিয়ে জুড়াই বলো সখি?  কি দিয়ে জুড়াই বলো সখি ?  যেই দেশেতে আছে আমার বন্ধু চাঁদ কালা,  সেই দেশেতে যাব নিয়ে ফুলেরও মালা।  নগর গাঁয়ে ঘুরবো আমি,  নগর গাঁয়ে ঘুরবো আমি,  যোগিনী বেশ ধরি, কি দিয়ে জুড়াই বলো সখি?  তোমরা যদি দেখে থাক, খবর দিও তারে, নইলে আমি প্রাণ ত্যাজিব, যমুনার জলে, তোমরা যদি দেখে থাক, খবর দিও তারে, নইলে আমি প্রাণ ত্যাজিব, যমুনার জলে, কালা আমায় করে গেল, অসহায় একাকী  কি দিয়ে জুড়াই বলো সখি?  কি দিয়ে জুড়াই বলো সখি?  কালাচাঁদ কে হারায়ে হইলাম যোগিনী,  কত দিবা নিশি গেল, কেমনে জুড়াই প্রাণে?  লালন বলে যুগল চরণ,  আমার ভাগ্যে হবে কি,  কি দিয়ে জুড়াই বলো সখি?  কি দিয়ে জুড়াই বলো সখি?  কে বুঝবে অন্তরের ব্যাথা কে মুছাবে আঁখি? কি দিয়ে জুড়াই বলো সখি?  কৃষ্ণ প্রেমে পোড়া দেহ ...

খাঁচার ভিতর অচিন পাখি

খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মনোবেড়ী ধরতে পারলে মনোবেড়ী, দিতাম পাখির পায়, কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আট কুঠুরী নয় দরজাটা মধ্যে মধ্যে ঝরকা কাটা, আট কুঠুরী নয় দরজাটা মধ্যে মধ্যে ঝরকা কাটা, তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা, আয়না মহল তায়, কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। কপালের ফ্যার নইলে কি আর পাখিটির এমন ব্যবহার, কপালের ফ্যার নইলে কি আর পাখিটির এমন ব্যবহার, খাঁচা ভেঙ্গে পাখি আমার, খাঁচা ভেঙ্গে পাখি আমার, কোন বনে লুকায়, কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি খাঁচার আশে খাঁচা যে তোর কাঁচা বাঁশে, মন তুই রইলি খাঁচার আশে খাঁচা যে তোর কাঁচা বাঁশে, কোনদিন খাঁচা পড়বে খসে কোনদিন খাঁচা পড়বে খসে, ফকির লালন কেঁদে কয় কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেড়ী ধরতে পারলে মনোবেড়ী, দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।

ধন্য ধন্য বলি তারে

ধন্য ধন্য বলি তারে বেঁধেছে এমন ঘর শূন্যের উপর ফটকা করে।। সবে মাত্র একটি খুঁটি খুঁটির গোড়ায় নাইকো মাটি, কিসে ঘর রবে খাঁটি ঝড়ি-তুফান এলে পরে।। মূলাধার কুঠরি নয় টা তার উপরে চিলে-কোঠা তাহে এক পাগলা বেটা বসে একা একেশ্বরে।। উপর নীচে সারি সারি সাড়ে নয় দরজা তারি লালন কয় যেতে পারি কোন্‌ দরজা খুলে ঘরে।।