কাজল নদীর জলে ভরা ঢেউ ছলছলে প্রদীপ ভাসাও কারে স্মরিয়া, সোনার বরনি মেয়ে বল কার পথ চেয়ে আঁখি দুটি ওঠে জলে ভরিয়া। সাঁঝের আকাশে এত রঙ কে গো ছড়ালো মনের বীণায় এত সূর কে গো ঝরালো কারে মালা দেবে বলে অঝোরে বকুল পড়ে ঝরিয়া সোনার বরনি মেয়ে বল কার পথ চেয়ে আঁখি দুটি ওঠে জলে ভরিয়া। মনের ভ্রমর বুঝি গুঞ্জরে অনুক্ষন স্মৃতির কমল ঘিরে ঘিরে যে পাখী হারায় নীড় সুদূর আকাশে সেকি আসে কভূ ফিরে শিউলি ঝরানো আজি সন্ধ্যারও বাতাসে কে গো সাড়া দিয়ে যায় স্বপ্নেরও আভাসে কার লাগি দুলে ওঠে ক্ষনে ক্ষনে থর থর কেঁপে ওঠে এ হিয়া সোনার বরনি মেয়ে বল কার পথ চেয়ে আঁখি দুটি ওঠে জলে ভরিয়া।
Living too much by my own little life bus.