Skip to main content

Posts

Showing posts with the label Shayan

গান পাপী

কানার মাঝে ঝাপসা'রা সব, হেথায় করে রাজ  নিজেকে তাই রবীন্দ্রনাথ হচ্ছে মনে আজ  তোমারও তো চলন বলন সলিল চৌধুরী  পড়লে ঝড়ে ঘুমায় পাহাড়, ডিগবাজি খায় নুড়ি  খালি কলস বাজে বেশী সেই হয়েছে দশা  সিংহ ভাবতে ভালোবাসে নিজেকে আজ মশা গীটার হাতে ছুটছি কতো Satriani'র বাবা  আওয়াজ শুনে মূর্খ বলে "মারহাবা মারহাবা" স্বর-সাধনার খ্যাতায় আগুন, কারণ বাজার খালি  কোনমতে 'সা' বলিলেই বড়ে গোলাম আলী  তাতেও যদি না হয় তবে কায়দা আছে জানা  ভেড়ার কণ্ঠ বানায় যন্ত্র পারভিন সুলতানা শিল্পী হবার শখ হয়েছে, গান যদি না শেখো  সুকৌশলের বিদ্যা চুরি রপ্ত করে রেখো  এটার মাথা, ওটার হাঁটু, সেটার কনুই জুড়ে  গেয়ে ওঠো সরল গলায় আনকোরা এক সুরে  সে গান শুনেই মুগ্ধ শ্রোতার হারিয়ে যাবে ভাষা  মূর্খ-কুলের সহসা নেই জ্ঞান-প্রাপ্তির আশা গানের যোগান বন্ধ হলে পড়বে ভাতে টান  ঘাবড়িওনা, বুদ্ধি করে বাঁচিও সম্মান  এসো তখন পুরোনো গান সংরক্ষণ করি  কর্তা-শচীন পুত্র তাহার একে একে ধরি  আছে সবার লালন ঘোড়া চড়ো তাহার ঘাড়ে...

মুখোশ

তোমাকে যেমন ভাবছে সবাই আসলে কি তুমি তাই আমি তো আমার মুখোমুখি হলে দারুন লজ্জা পাই। এই যে তোমার স্বচ্ছ দু’চোখ সবেতেই সাবলীল অন্তরে আর বাহিরে তোমার আদৌ কি আছে মিল। আমার কিন্তূ অগণিত পাপ যত্নে লুকিয়ে রাখা অথচ দেখেছো মুখখানা কত পবিত্রতায় মাখা। হাসিতে তোমার সঞ্চিত আজ যতখানি সরলতা মুখের বুলিতে বিদ্রোহ আর সোচ্চার মানবতা। যা কিছু মহান সুন্দর তুমি রপ্ত করেছো বেশ তোমার মাঝেই শত সুন্দর করে যেন সমাবেশ। কত সাধনায় মিথ্যে মুখোশে মুগ্ধ করেছো বটে কানে কানে তবু গোপন কথাটি বলে যাই অকপটে। বন্ধু আমাকে বানাতে কিন্তূ পারোনি আহাম্মক মনের ভেতরে দেখেছি তোমার লোভী চক্‌চকে চোখ। তোমাকে চিনেছি কেননা জানো তো রতনে রতন চেনে আমিও নষ্ট ঘুণাক্ষরেও বুঝবে না দেখে শুনে। যত সাধনায় মুগ্ধ করেছি মানুষের অন্তর হৃদয়ে আমার ছিটেফোঁটা যদি থাকতো সে সুন্দর। নিজেকে তখন মুগ্ধ চোখেই দেখতাম অবিরত তোমার আমার হৃদয় হতো না মাকাল ফলের মত। হিসেবের ভুল তোমার আমার মুখোশটা খুলে দিলে ধরা পড়ে যাওয়া থতমত মন লজ্জিত ঢোক গেলে। তাকালে যখন তোমার দু’চোখে সরাসরি সোজাসুজি বন্ধু তোমার বিন্দুমাত্র লজ্জা করেনি বুঝি। ...

এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে

এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে সকাল বিকেল বেলা, কত পুরোনো নতুন পরিচিত গান গাইতাম খুলে গলা। কত এলোমেলো পথ হেঁটেছি দু’জন হাত ছিল না তো হাতে, ছিল যে যার জীবনে দু’টো মন ছিল জড়াজড়ি একসাথে। কত ঝগড়া-বিবাদ সুখের স্মৃতিতে ভরে আছে শৈশব, তোকে স্মৃতিতে স্মৃতিতে এখনো তো ভালোবাসছি অসম্ভব। কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়, কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায়। আজ কে যে কোথায় আছি কোন খবর নেই তো কারো, অথচ তোর ঐ দুঃখগুলোতে অংশ ছিল আমারও। এই চলতি জীবন ঘটনাবহুল দু’ এক ইঞ্চি ফাঁকে, তুইতো পাবিনা আমায় আর আমিও খুঁজিনা তোকে। কত সুখ পাওয়া হয়ে গেল, তোকে ভুলে গেছি কতবার তবু শৈশব থেকে তোর গান যেন ভেসে আসে বারবার। আজ চলতে শিখে গেছি তোকে নেই কিছু প্রয়োজন, তবু ভীষন অপ্রয়োজনে তোকেই খুঁজছে আমার মন। তুই হয়তো ভালোই আছিস আর আমিও মন্দ নেই, তবু অসময়ে এসে স্মৃতিগুলো বুকে আঁকিবুকি কাটবেই। তুই কতদুরে চলে গেলি তোকে হারিয়ে ফেলেছি আমি, এই দুঃখটা হয়ে থাক এই দুঃখটা বড় দামী। সেই কোন কথা নেই মুখে, শুধু চুপচাপ বসে থাকা, ছিল যার যার ব্যথা তার তার বুকে ছড়িয...