Skip to main content

Posts

Showing posts with the label Kazi Nazrul Islam

শঙ্কাশূন্য লক্ষ কন্ঠে

শঙ্কাশূন্য লক্ষ কন্ঠে বাজিছে শঙ্খ ঐ  পুণ্য-চিত্ত মৃত্যু তীর্থ-পথের যাত্রী কই।।  আগে জাগে বাধা ও ভয় ও ভয়ে ভীত নয় হৃদয়  জানি মোরা হবই হব জয়ী।।  জাগায়ে প্রাণে প্রানে নব আশা, ভাষাহীন মুখে ভাষা  হে নবীন আন নব পথের দিশা নিশি শেষের ঊষা  কেহ না দেশে মানুষ তোমরা বৈ।।  স্বর্গ রচিয়া মৃত্যুহীন চল ওরে কাঁচা চল নবীন  দৃপ্ত চরণে নৃত্য দোল জাগায়ে মরুতে রে বেদুইন!  'নাই নিশি নাই' জাগে শুভ্র দীপ্ত দিন।  নাই ওরে ভয় নাই জাগে ঊর্দ্ধে দেবী জননী শক্তিময়ী।।

বিদ্রোহী

বল বীর - বল উন্নত মম শির! শির নেহারি আমারি, নত-শির ওই শিখর হিমাদ্রীর! বল বীর - বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’ চন্দ্র সূর্য্য গ্রহ তারা ছাড়ি’ ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া, খোদার আসন “আরশ” ছেদিয়া উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ব-বিধাত্রীর! মম ললাটে রুদ্র-ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর! বল বীর - আমি চির-উন্নত শির! আমি চিরদুর্দ্দম, দুর্বিনীত, নৃশংস, মহা- প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর! আমি দুর্ব্বার, আমি ভেঙে করি সব চুরমার! আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দ’লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃংখল! আমি মানি নাকো কোনো আইন, আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম, ভাসমান মাইন! আমি ধূর্জ্জটী, আমি এলোকেশে ঝড় অকাল-বৈশাখীর! আমি বিদ্রোহী আমি বিদ্রোহী-সূত বিশ্ব-বিধাত্রীর! বল বীর - চির উন্নত মম শির! আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণী, আমি পথ-সম্মুখে যাহা পাই যাই চূর্ণী! আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠুমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং...

কত দিন দেখিনি তোমায়

কত দিন দেখিনি তোমায় তবু মনে পরে তব মুখ খানি স্মৃতির মুখুরে মম , আজো তবু ছায়া পরে রানী কতদিন ..... কতদিন দেখিনি তোমায় কত দিন তুমি নাই কাছে তবু হৃদয়ের তৃষা জেগে আছে কত দিন তুমি নাই কাছে তবু হৃদয়ের তৃষা জেগে আছে, জেগে আছে, প্রিয় যবে দুরে চলে যায় সে যে আরো প্রিয় হয় জানি কতদিন , কত দিন দেখিনি তোমায় হয়ত তোমায় দেশে আজ এসেছে মাধবী রাতি তুমি জোছনায় জাগিয়েছো নিশি সাথে লয়ে নুতনো সাথী হেথা মোর দ্বীপ নেভা রাতে নিধ নাহি দুটি আঁখি পাতে প্রেম সে যে মরিচীকা হায় এ জীবনে এই শুধু মানি কত দিন দেখিনি তোমায় তবু মনে পরে তব মুখ খানি....