আমি গাই ঘরে ফেরার গান, উতলা কেন এ প্রান? শুধু যে ডাকে, ফিরে আমাকে, বিদেশ বিভুয়ে পড়ে আছি, তবু ছাড়ে না, কেন ছাড়ে না পিছুটান? আমি তাই এখনো ক্লান্তিহীন, চলেছি রাত্রি-দিন। শুনে চমকে, যাই থমকে, কোথা হতে যেন ভেসে আসে সুর চেনা, খুব চেনা মন মাঝে অমলিন... ফিরব বললে ফেরা যায় নাকি? পেরিয়েছ দেশ-কাল, জাননা কি এসময়? এখনো সামনে পথ হাটা বাকি, চাইলেও দিতে পারবেনা ফাঁকি নিশ্চয়! ফিরব বললে ফেরা যায় নাকি? পেরিয়েছ দেশ-কাল, জাননা কি এসময়? এখনো সামনে পথ হাটা বাকি, চাইলেও দিতে পারবেনা ফাঁকি নিশ্চয়! আমি চাই ফিরে যেতে সেই গায়, বাধানো বটের ছায়। সেই নদীতে, হাওয়া ঝিরঝির। মনের গভীরে পড়ে থাকা যত স্মৃতি- বিস্মৃতি কখনো কি ভোলা যায়... আমি প্রায়ই, এখনো খুজিঁ সে দেশ, যার নেই অবশেষ। মরীচিকা হায়, স্বপ্ন দেখায়। শৈশবে আর ফেরা যাবে নাতো নেই পথ নেই, হারিয়ে গেছে সে দেশ। ফিরব বললে ফেরা যায় নাকি? পেরিয়েছ দেশ-কাল, জাননা কি এসময়? এখনো সামনে পথ হাটা বাকি, চাইলেও দিতে পারবেনা ফাঁকি নিশ্চয়! ফিরব বললে ফেরা যায় নাকি? পেরিয়েছ দেশ-কাল, জাননা কি এসময়? এখনো সামনে পথ হাটা বাকি, চাইলেও দিতে পারবেনা ফাঁ...
Living too much by my own little life bus.