Skip to main content

Posts

Showing posts with the label

ইচ্ছেমতন

ইচ্ছেমতন রোদ জ্বলে যায় ইচ্ছেমতন জলের কণা মেঘ, ইচ্ছেমতন হাসতে হাসি বেহাত শুধু খেদ। ইচ্ছেমতন ইচ্ছে গুলি করছে উড়াউড়ি, ইচ্ছেমতন ঘোরাও লাটিম ইচ্ছেমতন ঘুড়ি। বর্ণভেদী জলের মতন ইচ্ছে থাকে স্থির, মন খারাপের রঙ গুলো তাও করছে চোখে ভীড়। ইচ্ছে মতন কাজ খুজে নেই ইচ্ছেমতন কাম, নিরুৎসাহে জ্বলতে থাকে অন্ধকূপের ঘাম। ঝাড় জংগলে মা মংগলে রেহাই ঠেকায় সেই, প্রাত সন্ধ্যায় প্রত্যহ তাই পায়ের কাছে দীপ তবু ইচ্ছে সবার ভীন। ইচ্ছেমতন রোদ জ্বলে যায় ইচ্ছেমতন জলের কণা মেঘ ইচ্ছেমতন হাসতে হাসি। বেঁচে থাকুক ইচ্ছে বুকের  বাঁচুক স্বপ্ন মাথার,  দুনিয়া যতই যাকনা পঁচে  ইচ্ছে থাকুক বাঁচার।

ইচ্ছে হল

ইচ্ছে হল এক ধরনের গঙ্গাফড়িং অনিচ্ছেতেও লাফায় খালি তিরিং বিড়িং। ইচ্ছে হল এক ধরনের বেড়াল ছানা মিহি গলার আব্দারে সে খুব সেয়ানা। ইচ্ছে হল এক ধরনের মগের মুলুক, ইচ্ছে হাওয়ায় অনিচ্ছেটাও দুলছে দুলুক। ইচ্ছে হল এক ধরনের আতশবাজি রাতটাকে সে দিন করে দেয় এমন পাজী। ইচ্ছে হল এক ধরনের দস্যি মেয়ে দুপুর বেলা দাদুর আচার ফেলল খেয়ে। ইচ্ছে হল এক ধরনের পদ্য লেখা শব্দে সুরে ইচ্ছে করে বাঁচতে শেখা। ইচ্ছে হল এক ধরনের পাগলা জগাই হঠাৎ করে ফেলতে পারে যা খুশী তাই। ইচ্ছে হল এক ধরনের স্বপ্ন আমার মরবো দেখে বিশ্ব জুড়ে যৌথ খামার।