ধীরে সমীরে চঞ্চল নীরে
যবে কনকপ্রভাতে নবরবি সাথে
জাগে সুষুপ্ত ধরা,
পরিমল-পূরিত কুসুমিত কাননে
পাখী গাহে সুমধুর বোল,
খেলে যবে মন্দ হিলোল,
বিগলিত-কাঞ্চন সন্নিভ-শশধর
জলমাঝে খেলে মৃদু দোল।
বিগলিত-কাঞ্চন সন্নিভ-শশধর
জলমাঝে খেলে মৃদু দোল।
যবে কনকপ্রভাতে নবরবি সাথে
জাগে সুষুপ্ত ধরা,
পরিমল-পূরিত কুসুমিত কাননে
পাখী গাহে সুমধুর বোল,
ধীরে সমীরে চঞ্চল নীরে
যবে শ্যামল শস্যে বিস্তৃত প্রান্তর
রাজে মোহিয়া মন প্রাণ,
সান্ধ্য-সমীরণ চুম্বিত চঞ্চল
শীত-শিশির করে পান,
কোটি নয়ন দেহ, কোটি শ্রবণ প্রভু
খেলে যবে মন্দ হিলোল।
রাজে মোহিয়া মন প্রাণ,
সান্ধ্য-সমীরণ চুম্বিত চঞ্চল
শীত-শিশির করে পান,
কোটি নয়ন দেহ, কোটি শ্রবণ প্রভু
দেহ মোরে কোটি সুকণ্ঠ,
হেরিতে মোহন ছবি, শুনিতে সে সঙ্গীত
তুলিতে তোমারি যশরোল!
তুলিতে তোমারি যশরোল!
ধীরে সমীরে চঞ্চল নীরে
খেলে যবে মন্দ হিলোল।