কৃষ্ণ প্রেমে পোড়া দেহ কি দিয়ে জুড়াই বলো সখি?
তোমরা যদি দেখে থাক, খবর দিও তারে,
কি দিয়ে জুড়াই বলো সখি?
কৃষ্ণ প্রেমে পোড়া দেহ কি দিয়ে জুড়াই বলো সখি?
কি দিয়ে জুড়াই বলো সখি?
কে বুঝবে অন্তরের জ্বালা কে বুঝবে অন্তরের জ্বালা,
কে মোছাইবে আঁখি?
কি দিয়ে জুড়াই বলো সখি?
কি দিয়ে জুড়াই বলো সখি ?
যেই দেশেতে আছে আমার বন্ধু চাঁদ কালা,
সেই দেশেতে যাব নিয়ে ফুলেরও মালা।
নগর গাঁয়ে ঘুরবো আমি,
নগর গাঁয়ে ঘুরবো আমি,
যোগিনী বেশ ধরি,
কি দিয়ে জুড়াই বলো সখি?
নইলে আমি প্রাণ ত্যাজিব,
যমুনার জলে,
যমুনার জলে,
তোমরা যদি দেখে থাক, খবর দিও তারে,
অসহায় একাকী
কে বুঝবে অন্তরের ব্যাথা
কে মুছাবে আঁখি?
নইলে আমি প্রাণ ত্যাজিব,
যমুনার জলে,
কালা আমায় করে গেল,যমুনার জলে,
অসহায় একাকী
কি দিয়ে জুড়াই বলো সখি?
কি দিয়ে জুড়াই বলো সখি?
কালাচাঁদ কে হারায়ে হইলাম যোগিনী,
কত দিবা নিশি গেল, কেমনে জুড়াই প্রাণে?
লালন বলে যুগল চরণ,
আমার ভাগ্যে হবে কি,
কি দিয়ে জুড়াই বলো সখি?
কি দিয়ে জুড়াই বলো সখি?
কে মুছাবে আঁখি?
কি দিয়ে জুড়াই বলো সখি?
কৃষ্ণ প্রেমে পোড়া দেহ কি দিয়ে জুড়াই বলো সখি?