Skip to main content

Posts

Showing posts with the label Krishnakoli

কালো জলে

কালো জলে কুচলা তলে ডুবল সনাতন আজ সারা না, কাল সারা না, পাই যে দরসন। লদীধারে চাষে বঁধু মিছাই কর আস ঝিরিহিরি বাঁকা লদি বইছে বারমাস। চিংড়ী মাছের ভিতর করা, তায় ঢালেছি ঘি নিজের হাতে ভাগ ছাড়েছি, ভাবলে হবে কি? চালর চুলা লম্বা কোঁচা খুলি খুলি যায় দেখি সামের বিবেচনা কার ঘরে সামায়। মেদনিপুরের আয়না-চিরন, বাঁকুড়ার ঐ ফিতা যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিঁথা। পেছপারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনেদিনে বাইড়ছে তুমার চুলেরই বাহার। কলি কলি ফুল ফুটেছে নীলকালো আর সাদা কোঁড় ফুলেতে কিষ্ট আছেন কোঁড় ফুলেতে রাধা। কালো জলে কুচলা তলে ডুবল সনাতন আজ সারা না, কাল সারা না পাই যে দরসন।

ইচ্ছেমতন

ইচ্ছেমতন রোদ জ্বলে যায় ইচ্ছেমতন জলের কণা মেঘ, ইচ্ছেমতন হাসতে হাসি বেহাত শুধু খেদ। ইচ্ছেমতন ইচ্ছে গুলি করছে উড়াউড়ি, ইচ্ছেমতন ঘোরাও লাটিম ইচ্ছেমতন ঘুড়ি। বর্ণভেদী জলের মতন ইচ্ছে থাকে স্থির, মন খারাপের রঙ গুলো তাও করছে চোখে ভীড়। ইচ্ছে মতন কাজ খুজে নেই ইচ্ছেমতন কাম, নিরুৎসাহে জ্বলতে থাকে অন্ধকূপের ঘাম। ঝাড় জংগলে মা মংগলে রেহাই ঠেকায় সেই, প্রাত সন্ধ্যায় প্রত্যহ তাই পায়ের কাছে দীপ তবু ইচ্ছে সবার ভীন। ইচ্ছেমতন রোদ জ্বলে যায় ইচ্ছেমতন জলের কণা মেঘ ইচ্ছেমতন হাসতে হাসি। বেঁচে থাকুক ইচ্ছে বুকের  বাঁচুক স্বপ্ন মাথার,  দুনিয়া যতই যাকনা পঁচে  ইচ্ছে থাকুক বাঁচার।