Skip to main content

Posts

Showing posts with the label

রোদন-ভরা এ বসন্ত

রোদন-ভরা এ বসন্ত কখনো আসে নি বুঝি আগে। মোর বিরহবেদনা রাঙালো কিংশুকরক্তিমরাগে। কুঞ্জদ্বারে বনমল্লিকা সেজেছে পরিয়া নব পত্রালিকা, সারা দিন-রজনী অনিমিখা কার পথ চেয়ে জাগে। দক্ষিণসমীরে দূর গগনে একেলা বিরহী গাহে বুঝি গো। কুঞ্জবনে মোর মুকুল যত আবরণবন্ধন ছিঁড়িতে চাহে। আমি এ প্রাণের রুদ্ধ দ্বারে ব্যাকুল কর হানি বারে বারে, দেওয়া হল না যে আপনারে এই ব্যথা মনে লাগে॥

রাস্তা

চলছে আমার রাস্তা, রাস্তা উদ্দেশ্যহীন উড়িয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরও একটা দিন আরও অনেক অনেক দূর পরের শহর চলতে হবে আমায় রাত্রি ভোর নেই যে আমার কোন অবসর যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর। আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান ছিল না গন্তব্য, শুধু ছিল অনেক গান সেই গান গুলো আজ গেছে কোথায় পড়ে আমার অজান্তে রাস্তার ধারে যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা। কেউ কোথাও আছে আমার জন্য অপেক্ষায়, কেউ কি বসে আছে আমার জন্য এ রাস্তায়? একটা হারিয়ে যাওয়ার উন্মাদনা স্বাধীন থাকার যে হাত ভেঙ্গেছিলাম ঘর করে সম্পর্ক বরবাদ সেই ঘরের উঠান ডাকছে আবার আমায় সেই ঘরের গন্ধ, ঘরের উষ্ণতায় একটা ফর্সা চাদর, ফর্সা বিছানায়, একটা রেডিও তে ছেলেবেলার গান ঝাপসা আমার হাইওয়ে, ঝাপসা আজ হৃদয় ক্লান্ত এই শরীর আজ থেমে যেতে চায় তবু এই রাস্তা সে তো থামতে দিবে না এই রাস্তা কোথাও পৌঁছে দেবে না এই ক্লান্তি সে তো রাস্তা ভাবে না রাস্তা কেবল রাস্তাই থেকে যায়।

রবিবার

সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়াগাড়ি? রবিবার সে কেন, মা গো, এমন দেরি করে? ধীরে ধীরে পৌঁছয় সে সকল বারের পরে। আকাশপারে তার বাড়িটি দূর কি সবার চেয়ে? সে বুঝি, মা, তোমার মতো গরিব-ঘরের মেয়ে? সোম মঙ্গল বুধের খেয়াল থাকবারই জন্যেই, বাড়ি-ফেরার দিকে ওদের একটুও মন নেই। রবিবারকে কে যে এমন বিষম তাড়া করে, ঘণ্টাগুলো বাজায় যেন আধ ঘণ্টার পরে। আকাশ-পারে বাড়িতে তার কাজ আছে সব-চেয়ে সে বুঝি, মা, তোমার মতো গরিব-ঘরের মেয়ে। সোম মঙ্গল বুধের যেন মুখগুলো সব হাঁড়ি, ছোটো ছেলের সঙ্গে তাদের বিষম আড়াআড়ি। কিন্তু শনির রাতের শেষে যেমনি উঠি জেগে, রবিবারের মুখে দেখি হাসিই আছে লেগে। যাবার বেলায় যায় সে কেঁদে মোদের মুখে চেয়ে। সে বুঝি, মা, তোমার মতো গরিব ঘরের মেয়ে?