Skip to main content

Posts

Showing posts with the label Chandrabindoo

যদি বল

যদি বল হ্যাঁ বিসিএসে বসে যাবো আমি যদি বল না আওড়াবো জয় গোস্বামী যদি কর দোনামনা কোল্ড কফি নিয়ে নেবো দুটো যদি কেঁদে ফেলো তাড়াতাড়ি সামলিয়ে ঊঠ। কেজো বাড়ির পাশে মেজো বাড়ি আমরা তবু রোদ্দুর কারী ধূলো বালির পর বালি ধূলো হঠাৎ হাওয়া তোর ঠোঁট ছুঁলো সে তো চাইবেই অস্ফুটে তুমি বলে উঠ। যদি বল কবি ভাল করে ভাজি ভৈরবী যদি বল মাছি দশটায় পাঁচটায় বাচিঁ যদি বল নেতা সানগ্লাস পড়ে মারি কেতা যদি ডাক সোনা কোন ভন্ডামী রাখবো না। ঘিঞ্জি মেসটাও দারূন ঠেক দড়িতে ঝুলে থাকে ভিজে জামা জূতোর ঘুম থেকে জাগে পেরেক টাকা পাঠাচ্ছে না মেজো মামা আমি তো চাইবই এ শহরে তুমি নেমে এসো। যদি বল প্লেন পিঠে নিয়ে উড়ে যাবো স্পেন যদি বল গান একাই হই ডো ভারলেন যদি বল দিন সূর্য্যকে টুটি ধরে আনি যদি বল রঙ্গীন তোমাকেই শুধু আমি জানি। ভেবেছো কৌটোর মাঝখানে ভোমরা রাখা আছে সাবধানে সোনা কাঠির পাশে রূপো কাঠি পকেটে নিয়ে আমি পথ হাঁটি যেন ঊড়বই তুমি ঠোঁটে নিও খড়কুটো। যদি বল শাড়ি এক্ষুণি কিনে দিতে পারি টিউশনি নিতে হবে জুটিয়ে শাসালো কোনো বাড়ি যদি বল নারী রাখি পুরুষালী চাপ দাঁড়ি যদি বল আড়ি তোনাকেও ছেড়ে যেতে পারি।

ভিনদেশী তারা

আমার ভিনদেশী তারা একা রাতেরই আকাশে তুমি বাজালে একতারা আমার চিলে কোঠার পাশে। ঠিক সন্ধ্যে নামের মুখে তোমার নাম ধরে কেউ ডাকে মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বলো কাকে? আমার রাতজাগা তারা তোমার অন্য পাড়ায় বাড়ি আমায় ভয় পাওয়া চেহারা আমি আদতে আনাড়ি। আমার আকাশ দেখা ঘুড়ি কিছু মিথ্যে বাহাদুড়ি আমার চোখ বেঁধে দাও আলো দাও শান্ত শীতল পাটি তুমি মায়ের মতই ভালো আমি একলাটি পথ হাঁঠি… আমার বিচ্ছিরি একতারা তুমি নাওনা কথা কানে তোমার কিসের এত তাড়া? এ রাস্তা পার হবে সাবধানে… তোমার গায় লাগেনা ধুলো আমার দু’মুঠো চাল-চুলো রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে… প্লীজ ঘুম হয়ে যাও চোখে আমার মন খারাপের রাতে আমার রাতজাগা তারা তোমার আকাশ ছোয়া বাড়ি আমি পাইনা ছুঁতে তোমায় আমার একলা লাগে ভারী… আমার রাতজাগা তারা তোমার আকাশ ছোঁয়া বাড়ি আমি পাইনা ছুঁতে তোমায় আমার একলা লাগে ভারী…

দুপুরের খামোকা খেয়াল

দুপুরের খামোকা খেয়াল ভাঙা তাক পুরনো দেয়াল, খুঁজে পাওয়া বই জানতে চায় বান্ধবী আছে কে কোথায়, ধূলো লাগা চেনা বই সব হাতড়ায় কেনা শৈশব, ধূলো লাগা চেনা বই সব ভালবাসে কে না শৈশব, এক আকাশ ভর্তি অভিমান কোনদিন গাইবো না যে গান। খুঁজে পাওয়া বই, রাত জাগা চোখ আমি পড়বই, যন্ত্রণা হোক। কখনোই পাত্তা দাওনি যাকে গোপনীয় আজও বইয়ের ফাঁকে ভালবাসা বিবর্ণ পালকে... ভাল থেকো শুভ জন্মদিন লেখাগুলো আজও অমলীন, বেখেয়ালে খুঁজে পাওয়া বই ভাল আর থাকতে দিচ্ছে কই, বৃষ্টির জলে ধোয়া ছাদ ভুল করে ছুঁয়ে দেওয়া হাত, এখনো কি ভুল করে তুই একা একা ভাববো না কিছুই, শুধু আদরের ছিল অঙ্গীকার যদি একটুও, আর একটিবার। একদিন গোধূলী আলোকে খেলেছিল উদাসী বালকে সেদিনের সোনালী পালকে...