থমকে আছে চোখের নিচে অনেকখানি চোখের জল। চোখের ওপর রঙ্গ বন্ধু- হালকা হাসির গল্প বল্। তোর চোখে চোখ রাখলে যেন জলের ওপর সূর্যোদয়! তুই না বুঝিস, বয়েই গেলো- আমার চোখেই সকাল হয়। সকালটাকে ভিজিয়ে দিল শিশির হয়ে চোখের জল। শিশিরে রঙ ঠিঁকরে পড়ে, বন্ধু আলোর গল্প বল। অনেক রকম মানুষ দেখি, অনেক রকম তাদের চোখ। অন্ধকারে চাইছি আমি- সবার চোখেই সকাল হোক। সকালটাকে আগলে রেখে বিকেলটাকে ডাকবো চল। সন্ধ্যে হ’লেই বলবো বন্ধু- চোখের জলের গল্প বল!
Living too much by my own little life bus.