চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো । পাগল হাওয়া বুঝতে নারে, ডাক পড়েছে কোথায় তারে, ফুলের বনে যার পাশে যায় তারেই লাগে ভালো । নীল গগনের ললাটখানি চন্দনে আজ মাখা, বাণীবনের হংসমিথুন মেলেছে আজ পাখা। পারিজাতের কেশর নিয়ে, ধরায়, শশী, ছড়াও কী এ, ইন্দ্রপুরীর কোন্ রমণী বাসরপ্রদীপ জ্বালো।
Living too much by my own little life bus.