Skip to main content

বামজ্বর

কার সাথে আছি বড় কথা নয়, কার বিরুদ্ধে আছি
শত্রুর শত্রুকেই পেয়েছি, সংগ্রামে কাছাকাছি।

যার সাথে খুশি থাকব এখন, বিরুদ্ধতাই থাক
যা খুশি হওয়ার হোক গিয়ে আগে, বাম সরকার যাক।

যাক আগে ঐ বড় শরিকটা, উদ্ধত কান কাটা
ঝেটিয়ে বিদায় করুক ওদের গ্রাম বাঙলার ঝাঁটা।

কে আছো এখনো ফাঁকতালে চাও, একটু বাম বিকল্প
এখনো খোয়াব অথচ বলছো, নন্দীগ্রামের গল্প।

বাম ডান সব নিকুচি করেছি, গণ হত্যার পর
বদলা নেওয়ার দাওয়াই সারাবে, বাঙালীর বামজ্বর।