Skip to main content

নয়নতারা

সন্ধ্যে হলো সন্ধ্যে হলো
দেখছি চেয়ে প্রথম তারা
সে যেন চায় আমার চোখে
তার দুখানি নয়নতারা

সন্ধ্যে হলো সন্ধ্যে হলো
এখন ঘরে ফিরছে যারা
তাদের মনে শান্তি আসুক
শান্তি আনুক সন্ধ্যেতারা

সন্ধ্যে হলো সন্ধ্যে হলো
ক্লান্ত হয়ে দিন ফুরোলো
এখন অবসন্ন যারা
তাদের জন্য সন্ধ্যেতারা

সন্ধ্যে হলো সন্ধ্যে হলো
কখন তুমি আসবে বল
অপেক্ষাতেই তন্দ্রাহারা
থাকবে আকাশ তারায় তারা