Skip to main content

Posts

প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস

প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস– তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।। এ সংসারের নিত্য খেলায় প্রতিদিনের প্রাণের মেলায় বাটে ঘাটে হাজার লোকের হাস্য-পরিহাস– মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ।। আমের বনে দোলা লাগে, মুকুল প’ড়ে ঝ’রে– চিরকালের চেনা গন্ধ হাওয়ায় ওঠে ভ’রে । মঞ্জরিত শাখায় শাখায়, মউমাছিদের পাখায় পাখায়, ক্ষণে ক্ষণে বসন্তদিন ফেলেছে নিশ্বাস– মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ।।

নবাব

নবাব নবাবী করে, নেতা নেতা-গিরি ট্রেনে ট্রেনে গান গায় বাউল ভিকিরী ।। দালাল তোয়াজ করে, দাদা গাজোয়ারি রিক্সায় শিস্‌ দেয় জোয়ান সওয়ারী। যুবকরা প্রেম করে, প্রৌঢ়রা ঘর। ঘরে ঘরে হানা দেয় বাজারের দর। মানুষ ভরসা খোঁজে দিনে আর রাতে ছেলে মেয়েগুলো যেন থাকে দুধে-ভাতে। খেলোয়াড় খ্যালে আর দেখোয়ার দ্যাখে এতো দ্যাখে, তবু লোকে পদে পদে ঠ্যাকে। লেখকেরা লেখে আর প্রকাশক ছাপে সাহিত্য মরে পূজো সংখ্যার চাপে। বেকার চাকরী খোঁজে, প্রমোটার প্লট ধর্মের ষাঁড় খোঁজে হিং-টিং-ছট। মানুষ ভরসা খোঁজে দিনে আর রাতে ছেলে মেয়েগুলো যেন থাকে দুধে-ভাতে। নাচিয়েরা নেচে নেয়,বাঁচিয়েরা বাঁচে বাঁচবে কি করে লোকে, নিভে যাওয়া আঁচে ? তবলিয়ে ঠেকা দায়,আঁকিয়েরা রঙ তালে তাল দিয়ে যায়, হ্যাঁ-হ্যাঁ বলা সং… থলি হাতে যায় লোকে অলিতে গলিতে জীবন আসলে বাঁধা পাকস্থলীতে। মানুষ ভরসা খোঁজে দিনে আর রাতে ছেলে মেয়েগুলো যেন থাকে দুধে-ভাতে। মানিয়েরা মেনে নেয় একধার থেকে কেউ কেউ যায় তবু প্রতিবাদ রেখে। নাইয়ে স্নান করে ,গাইয়েরা গান বাইয়েরা বেয়ে যান, খাইয়েরা খান। ছেলেরা আড্ডা দেয়,গয়লানি ঘোটে মিছি মিছি কালি দেয় যারা হিংসুটে মানুষ ভরস...

Downtown

When you're alone and life is making you lonely You can always go downtown When you've got worries, all the noise and the hurry Seems to help, I know, downtown. Just listen to the music of the traffic in the city Linger on the sidewalk where the neon signs are pretty How can you lose? The lights are much brighter there You can forget all your troubles, forget all your cares. So go downtown Things will be great when you're downtown No finer place for sure, downtown Everything's waiting for you. Don't hang around and let your problems surround you There are movie shows downtown Maybe you know some little places to go to Where they never close downtown. Just listen to the rhythm of a gentle bossa nova You'll be dancing with 'em too before the night is over Happy again The lights are much brighter there You can forget all your troubles, forget all your cares. So go downtown Where all the lights are bright, downtown Waiting for you tonight, downtown You're g...

Across the Universe

Words are flowing out like endless rain into a paper cup They slither wildly as they slip away across the universe. Pools of sorrow, waves of joy are drifting through my opened mind Possessing and caressing me... Jai Guru Deva OM. Nothing's gonna change my world... Images of broken light which dance before me like a million eyes They call me on and on across the universe, Thoughts meander like a restless wind inside a letter box They tumble blindly as they make their way across the universe... Jai Guru Deva OM. Sounds of laughter, shades of life are ringing through my open ears Inciting and inviting me, Limitless undying love which shines around me like a million suns It calls me on and on, across the universe... Jai Guru Deva OM. Jai Guru Deva...

আমি চাই

আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জ আমি চাই মহল ফুটবে সৌখিনতার গোলাপ কুঞ্জে। আমি চাই নেপালি ছেলেটা গিটার হাতে আমি চাই তার ভাষাতেই গাইতে আসবে কলকাতাতে। আমি চাই ঝাড়খণ্ডের তীর ধনুকে আমি চাই ঝুমুর বাজবে ঝুমুর বাজবে তোমার বুকে। আমি চাই কাশ্মীরে আর শুনবে না কেউ গুলির শব্দ আমি চাই মানুষের হাতে রাজনীতি হবে ভীষণ জব্দ। আমি চাই হিন্দু নেতার সালমা খাতুন পুত্র বধূ আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু, আমি চাই বিজেপি নেতার সালমা খাতুন পুত্র বধূ আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু। আমি চাই গাছ কাতা হলে শোক সভা হবে বিধান সভায় আমি চাই প্রতিবাদ হবে রক্ত পলাশে রক্ত জবায়। আমি চাই পুকুর বাঁচালে আকাশ ভাসবে চোখের জ্বলে আমি চাই সব্বাই জানও দিন বদলের পদ্য বলে। আমি চাই মন্ত্রীরা প্রেম করুন সকলে নিয়ম করে আমি চাই বক্তৃতা নয় কবিতা বলুন কণ্ঠ ধরে। যদি বল চাইছি নেহাত…যদি বল চাইছি নেহাত চাইছি নেহাত স্বর্গ রাজ্য আমি চাই একদিন হবে একদিন হবে এটাই গ্রাহ্য।

আমার ভালোবাসার রাজপ্রাসাদে

আমার ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাত গুমরে কাঁদে, মনের ময়ুর মরেছে ঐ ময়ুর মহলেই, দেখি মুকুটটা তো পড়ে আছে রাজাই শুধু নেই, আমার ভালোবাসার রাজপ্রাসাদে... দরবারে তার ছিলো আমার সোনার সিংহাসন আমি হাজার হাতের সেলাম পেলাম পেলাম না তো মন, আজ মখমলের ঐ পর্দাগুলো ওড়ায় শুধু স্মৃতির ধূলো ফুলবাগানের বাতাস এসে আছড়ে পড়ে যেই, দেখি মুকুটটা তো পড়ে আছে রাজাই শুধু নেই, আমার ভালোবাসার রাজপ্রাসাদে... আমার নাচঘরে যেই পাগল হত নূপুর তোমার পায়, আমি ইরান দেশের গোলাপ ছুঁড়ে দিতাম তোমার গায়, তুমি শ্বেত পাথরের গেলাস ভরে অনেক শুধা দিতে ভরে, আমি বিষও পেলাম তোমার দেয়া ঐ পেয়ালাতেই, দেখি মুকুটটা তো পড়ে আছে রাজাই শুধু নেই, আমার ভালোবাসার রাজপ্রাসাদে।

আমার বলার কিছু ছিল না

আমার বলার কিছু ছিল না না-গো আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে চলে তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম, আমার বলার কিছু ছিল না। সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে আনন্দ হাসি গান সব তুমি নিলে।। যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতি টাই গেলে তুমি ফেলে, তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না না-গো আমার বলার কিছু ছিল না। দু’হাতে তোমার ওগো এতকিছু ধরে গেল ধরলো না শুধু এই স্মৃতি টা, রয়ে গেল শেষ দিন রয়ে গেলো সেদিনের প্রথম দেখার সেই ইতিটা। কোথা থেকে কখন যে কি হয়ে গেল সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল, সে ঝড় থামার পরে পৃথিবী আঁধার হলো তবু দেখি দ্বীপ গেছো জ্বেলে, তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে চলে তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম, আমার বলার কিছু ছিল না, না-গো আমার বলার কিছু ছিল না।

পল্লী-বর্ষা

আজিকের রোদ ঘুমায়ে পড়িয়া ঘোলাট-মেঘের আড়ে, কেয়া-বন পথে স্বপন বুনিছে ছল ছল জল-ধারে। কাহার ঝিয়ারী কদম্ব-শাখে নিঝ্ঝুম নিরালায়, ছোট ছোট রেণু খুলিয়া দেখিছে অস্ফুট কলিকায়! বাদলের জলে নাহিয়া সে মেয়ে হেসে কুটি কুটি হয়, সে হাসি তাহার অধর নিঙাড়ি লুটাইছে বনময়। কাননের পথে লহর খেলিছে অবিরাম জল-ধারা তারি স্রোতে আজি শুকনো পাতারা ছুটিয়াছে ঘরছাড়া! হিজলের বন ফুলের আখরে লিখিয়া রঙিন চিঠি, নিরালা বাদলে ভাসায়ে দিয়েছে না জানি সে কোন দিঠি! চিঠির উপরে চিঠি ভেসে যায় জনহীন বন বাটে, না জানি তাহারা ভিড়িবে যাইয়া কার কেয়া-বন ঘাটে! কোন্ সে বিরল বুনো ঝাউ শাখে বুনিয়া গোলাপী শাড়ী, - হয়ত আজিও চেয়ে আছে পথে কানন-কুমার তারি! দিকে দিগেনে- যতদূর চাহি, পাংশু মেঘের জাল পায়ে জড়াইয়া পথে দাঁড়ায়েছে আজিকার মহাকাল। গাঁয়ের চাষীরা মিলিয়াছে আসি মোড়লের দলিজায়, - গল্পের গানে কি জাগাইতে চাহে আজিকার দিনটায়! কেউ বসে বসে বাখারী চাঁচিছে, কেউ পাকাইছে রসি, কেউবা নতুন দোয়াড়ীর গায়ে চাঁকা বাঁধে কসি কসি। কেউ তুলিতেছে বাঁশের লাঠিতে সুন্দর করে ফুল কেউবা গড়িছে সারিন্দা এক কাঠ কেটে নির্ভুল। মাঝখানে বসে গাঁয়ের বৃদ্ধ, করুণ ভাটীর সুরে, আমীর সাধুর কাহিনী কহি...

হেমন্ত

সবুজ পাতার খামের ভেতর হলুদ গাঁদা চিঠি লেখে কোন্ পাথারের ওপার থেকে আনল ডেকে হেমন্তকে? আনল ডেকে মটরশুঁটি, খেসারি আর কলাই ফুলে আনল ডেকে কুয়াশাকে সাঁঝ সকালে নদীর কূলে। সকাল বেলায় শিশির ভেজা ঘাসের ওপর চলতে গিয়ে হাল্কা মধুর শীতের ছোঁয়ায় শরীর ওঠে শিরশিরিয়ে। আরও এল সাথে সাথে নুতন গাছের খেজুর রসে লোভ দেখিয়ে মিষ্টি পিঠা মিষ্টি রোদে খেতে বসে। হেমন্ত তার শিশির ভেজা আঁচল তলে শিউলি বোঁটায় চুপে চুপে রং মাখাল আকাশ থেকে ফোঁটায় ফোঁটায়।

দিশেহারা

দিশেহারা যে মোর মন, কিসে সার্থক এ জীবন? খুঁজে ফিরি কোথা নেব ঠাঁই। চারিদিকে সবাই মোর, কেউ ভালো কেউ মন্দ ঘোর, আপন মাঠ চেঁচেঁ সেথা বেড়াই। মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই, এত চাওয়া নিয়ে কোথা যাই! মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই, এত চাওয়া নিয়ে কোথা যাই! কেউ বা মাথায় কেউ পিঠে, আমার বোলায় হাত মিঠে, দিয়ে যায় কতনা বাহবাই। কারু সন্দেহ অতি, শেষে হল এই গতি! গেল কি বিফলে জীবনটাই? মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই, এত চাওয়া নিয়ে কোথা যাই! মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই, এত চাওয়া নিয়ে কোথা যাই! পাগল হয়ে যে আমি দামী হই আরো দামী কত দাম জানিনা আমার চাই। নেবে কে কিনে আমায় তাতে কি-বা আসে যায় থেমে যেতে ভরসা না পাই। মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই, এত চাওয়া নিয়ে কোথা যাই! মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই, এত চাওয়া নিয়ে কোথা যাই! ছিল বন্ধু এক আমার পেলেম হঠাৎ দেখা তার, ভবঘুরে চালাচুলো নাই। তবু খুশীর হাসির রেশ ঠোঁটে হয়না যে তার শেষ কি তার দাম সে করেইনি যাচাই। মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই, এত চাওয়া নিয়ে কোথা যাই! মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই, এত চাওয়া নিয়ে কোথা যাই! শোনো যদি কোনোদিন আমি হঠাৎ ভাবনাহীন রাখিনি কোনো যে ঠিকানা...