Skip to main content

একটুর জন্য

একটুর জন্য কতকিছু হয়নি,
ক্ষয়ে যাওয়া আশা তবু, পুরোটা ফুরায়নি।
একটুর জন্য, পাশ নম্বর নেই,
ফেল করা আশা তবু, ফাঁকতালে থাকবেই।

একটুর জন্য, চাকরিটা হল না,
আধমরা আশা তবু, পুরোপুরি মলো না।
একটুর জন্য, প্রেম দিল চম্পট,
তবুও হৃদয় করে আশা নিয়ে ছটফট।

একটুর জন্য, কাঁচকলা জুটল,
থমথমে মুখে তবু, হাসিটাও ফুটল।
একটুর জন্য, হাসি টাকে রাখছি,
দুরাশায় হোক তবু, আশাতেই থাকছি।