Skip to main content

প্রথম মা

একই জল একই পানি সাগরে সাগরে নাচে
প্রথম মায়ের প্রসব বেদনা পৃথিবীর মনে আছে,
কেউ সাদা কেউ কালো
রঙ্গিন বলেই ভাল,
রঙ মশালটা একলা জ্বেলো না
আমার বুকেও জ্বালো।

একই আকাশের নিচে একই পৃথিবীর বুকে
প্রথম মায়ের দুধের গন্ধ সব মানুষের মুখে…
কেউ সাদা কেউ কালো
রঙ্গিন বলেই ভাল,
রঙ মশালটা একলা জ্বেলো না
আমার বুকেও জ্বালো।

একই দিন একই রাত সব দেশে আসে যায়
প্রথম মায়ের চুম্বন ঐ পৃথিবী বাঁচতে চায়,
কেউ সাদা কেউ কালো
রঙ্গিন বলেই ভাল,
রঙ মশালটা একলা জ্বেলো না
আমার বুকেও জ্বালো।।

একই জন্ম-মৃত্যু জীবনের আনাগোনা
প্রথম মায়ের শরীরের মত পৃথিবীর গান শুনা।
শুনতে শুনতে বলি আমায় সঙ্গে নাও,
প্রথম মায়ের গর্ভে আমায় আবার জন্ম দাও।