Skip to main content

Posts

ছিন্নমুকুল

সবচেয়ে যে ছোট পিড়ি খানি সেখানি আর কেউ রাখেনা পেতে, ছোটথালায় হয় নাকো ভাতবাড়া জল ভরে না ছোট্ট গেলাসেতে । বাড়ির মধ্যে সবচেয়ে যে ছোট খাবার বেলা কেউ ডাকে না তাকে । সবচেয়ে যে শেষে এসেছিল, তারই খাওয়া ঘুচেছে সব আগে । সবচেয়ে যে অল্পে ছিল খুশি, খুশি ছিল ঘেষাঘেষির ঘরে, সেই গেছে হায়, হাওয়ার সঙ্গে মিশে, দিয়ে গেছে জায়গা খালি করে । ছেড়ে গেছে পুতুল, পুঁতির মালা, ছেড়ে গেছে মায়ের কোলের দাবি । ভয়ভরা সে ছিল যে সব চেয়ে সেই খুলেছে আঁধার ঘরের চাবি । হারিয়ে গেছে, হারিয়ে গেছে ওরে ! হারিয়ে গেছে 'বোল' বলা সেই বাঁশি দুধে ধোওয়া কচি সে মুখখানি আঁচল খুলে হঠাৎ স্রোতের জলে ভেসে গেছে শিউলী ফুলের রাশি , ঢুকেছে হায় শশ্মান ঘরের মাঝে ঘর ছেড়ে হায় হৃদয় শশ্মানবাসী । সবচেয়ে যে ছোট কাপড়গুলি সেইগুলি কেউ দেয় না মেলে ছাদে, যে শয্যাটি সবার চেয়ে ছোট, আজকে সেটি শূন্য পড়ে কাঁদে । সবচেয়ে যে শেষে এসেছিল সেই গিয়েছে সবার আগে সরে । ছোট্ট যে জন ছিল রে সবচেয়ে, সেই দিয়েছে সকল শূন্য করে ।

সিগারেট

আমরা সিগারেট। তোমরা আমাদের বাঁচতে দাও না কেন? আমাদের কেন নিঃশেষ করো পুড়িয়ে? কেন এত স্বল্প-স্থায়ী আমাদের আয়ু? মানবতার কোন্ দোহাই তোমরা পাড়বে? আমাদের দাম বড় কম এই পৃথিবীতে। তাই কি তোমরা আমাদের শোষণ করো? বিলাসের সামগ্রী হিসাবে ফেলো পুড়িয়ে? তোমাদের শোষণের টানে আমরা ছাই হই: তোমরা নিবিড় হও আরামের উত্তাপে। তোমাদের আরামঃ আমাদের মৃত্যু। এমনি ক'রে চলবে আর কত কাল? আর কতকাল আমরা এমনি নিঃশব্দে ডাকব আয়ু-হরণকারী তিল তিল অপঘাতকে? দিন আর রাত্রি - রাত্রি আর দিন; তোমরা আমাদের শোষণ করছ সর্বক্ষণ আমাদের বিশ্রাম নেই, মজুরি নেই নেই কোনো অল্প-মাত্রার ছুটি। তাই, আর নয়; আর আমরা বন্দী থাকব না কৌটোয় আর প্যাকেটে; আঙুলে আর পকেটে সোনা-বাঁধানো 'কেসে' আমাদের নিঃশ্বাস হবে না রুদ্ধ। আমরা বেরিয়ে পড়ব, সবাই একজোটে, একত্রে- তারপর তোমাদের অসতর্ক মুহূর্তে জ্বলন্ত আমরা ছিট্‌কে পড়ব তোমাদের হাত থেকে বিছানায় অথবা কাপড়ে; নিঃশব্দে হঠাৎ জ্বলে উঠে বাড়িসুদ্ধ পুড়িয়ে মারব তোমাদের যেমন করে তোমরা আমাদের পুড়িয়ে মেরেছ এতকাল।।

Darkness

I had a dream, which was not all a dream. The bright sun was extinguished, and the stars Did wander darkling in the eternal space, Ray-less, and pathless, and the icy Earth Swung blind and blackening in the moonless air; Morn came and went—and came, and brought no day, And men forgot their passions in the dread Of this their desolation; and all hearts Were chilled into a selfish prayer for light: And they did live by watchfires—and the thrones, The palaces of crownéd kings—the huts, The habitations of all things which dwell, Were burnt for beacons; cities were consumed, And men were gathered round their blazing homes To look once more into each other's face; Happy were those who dwelt within the eye Of the volcanos, and their mountain-torch: A fearful hope was all the World contained; Forests were set on fire—but hour by hour They fell and faded—and the crackling trunks Extinguished with a crash—and all was black. The brows of men by the despairing light Wore...

Solitude

To sit on rocks, to muse o'er flood and fell, To slowly trace the forest's shady scene, Where things that own not man's dominion dwell, And mortal foot hath ne'er or rarely been; To climb the trackless mountain all unseen, With the wild flock that never needs a fold; Alone o'er steeps and foaming falls to lean; This is not solitude, 'tis but to hold Converse with Nature's charms, and view her stores unrolled. But midst the crowd, the hurry, the shock of men, To hear, to see, to feel and to possess, And roam alone, the world's tired denizen, With none who bless us, none whom we can bless; Minions of splendour shrinking from distress! None that, with kindred consciousness endued, If we were not, would seem to smile the less Of all the flattered, followed, sought and sued; This is to be alone; this, this is solitude!

পুরাতন ভৃত্য

ভূতের মতন চেহারা যেমন , নির্বোধ অতি ঘোর । যা - কিছু হারায় , গিন্নি বলেন , ‘ কেষ্টা বেটাই চোর । ' উঠিতে বসিতে করি বাপান্ত , শুনেও শোনে না কানে । যত পায় বেত না পায় বেতন , তবু না চেতন মানে । বড়ো প্রয়োজন , ডাকি প্রাণপণ , চীৎকার করি ‘ কেষ্টা ' — যত করি তাড়া , নাহি পাই সাড়া , খুঁজে ফিরি সারা দেশটা তিনখানা দিলে একখানা রাখে , বাকি কোথা নাহি জানে — একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা ক ' রে আনে । যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা — মহাকলরবে গালি দেই যবে ‘ পাজি হতভাগা গাধা ' — দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে , দেখে জ্বলে যায় পিত্ত ! তবু মায়া তার ত্যাগ করা ভার — বড়ো পুরাতন ভৃত্য । ঘরের কর্ত্রী রুক্ষমূর্তি বলে , ‘ আর পারি নাকো ! রহিল তোমার এ ঘর দুয়ার , কেষ্টারে লয়ে থাকো । না মানে শাসন ; বসন বাসন অশন আসন যত কোথায় কী গেল ! শুধু টাকাগুলো যেতেছে জলের মতো । গেলে সে বাজার সারা দিনে আর দেখা পাওয়া তার ভার — করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভৃত্য মেলে না আর ! শুনে মহা রেগে ছুটে যাই বেগে , আনি তার টিকি ধরে ; বলি তারে , ‘ পাজি , বেরো তুই আজই , দূর করে দিনু ...

জুতা আবিষ্কার

কহিলা হবু, ‘শুন গো গোবুরায়, কালিকে আমি ভেবেছি সারা রাত্র— মলিন ধূলা লাগিবে কেন পায় ধরণীমাঝে চরণ-ফেলা মাত্র? তোমরা শুধু বেতন লহ বাঁটি, রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি। আমার মাটি লাগায় মোরে মাটি, রাজ্যে মোর একি এ অনাসৃষ্টি! শীঘ্র এর করিবে প্রতিকার নহিলে কারো রক্ষা নাহি আর।’ শুনিয়া গোবু ভাবিয়া হল খুন, দারুণ ত্রাসে ঘর্ম বহে গাত্রে। পণ্ডিতের হইল মুখ চুন, পাত্রদের নিদ্রা নাহি রাত্রে। রান্নাঘরে নাহিকো চড়ে হাঁড়ি, কান্নাকাটি পড়িল বাড়িমধ্যে, অশ্রুজলে ভাসায়ে পাকা দাড়ি কহিলা গোবু হবুর পাদপদ্মে, ‘যদি না ধুলা লাগিবে তব পায়ে, পায়ের ধুলা পাইব কী উপায়ে!’ শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি, কহিল শেষে, ‘কথাটা বটে সত্য— কিন্তু আগে বিদায় করো ধুলি, ভাবিয়ো পরে পদধুলির তত্ত্ব। ধুলা-অভাবে না পেলে পদধুলা তোমরা সবে মাহিনা খাও মিথ্যে, কেন বা তবে পুষিনু এতগুলা উপাধি-ধরা বৈজ্ঞানিক ভৃত্যে? আগের কাজ আগে তো তুমি সারো, পরের কথা ভাবিয়ো পরে আরো,’ আঁধার দেখে রাজার কথা শুনি, যতনভরে আনিল তবে মন্ত্রী যেখানে যত আছিল জ্ঞানীগুণী দেশে বিদেশে যতেক ছিল যন্ত্রী। বসিল সবে চশমা চোখে আঁটি,...

বঙ্গবীর

ভুলুবাবু বসি পাশের ঘরেতে নামতা পড়েন উচ্চস্বরেতে— হিস্ট্রি কেতাব লইয়া করেতে কেদারা হেলান দিয়ে দুই ভাই মোরা সুখে সমাসীন, মেজের উপরে জ্বলে কেরাসিন, পড়িয়া ফেলেছি চ্যাপ্টার তিন— দাদা এমে, আমি বিএ। যত পড়ি তত পুড়ে যায় তেল, মগজে গজিয়ে উঠে আক্কেল, কেমন করিয়া বীর ক্রমোয়েল পাড়িল রাজার মাথা বালক যেমন ঠেঙার বাড়িতে পাকা আমগুলো রহে গো পাড়িতে— কৌতুক ক্রমে বাড়িতে বাড়িতে উলটি ব’য়ের পাতা। কেহ মাথা ফেলে ধর্মের তরে, পরহিতে কারো মাথা খ’সে পড়ে, রণভূমে কেহ মাথা রেখে মরে কেতাবে রয়েছে লেখা। আমি কেদারায় মাথাটি রাখিয়া এই কথাগুলি চাখিয়া চাখিয়া সুখে পাঠ করি থাকিয়া থাকিয়া, পড়ে কত হয় শেখা! পড়িয়াছি বসে জানলার কাছে জ্ঞান খুঁজে কারা ধরা ভ্রমিয়াছে, কবে মরে তারা মুখস্থ আছে কোন্‌ মাসে কী তারিখে। কর্তব্যের কঠিন শাসন সাধ ক’রে কারা করে উপাসন, গ্রহণ করেছে কণ্টকাসন, খাতায় রেখেছি লিখে। বড়ো কথা শুনি, বড়ো কথা কই, জড়ো করে নিয়ে পড়ি বড়ো বই, এমনি করিয়া ক্রমে বড়ো হই— কে পারে রাখিতে চেপে! কেদারায় বসে সারাদিন ধ’রে বই প’ড়ে প’ড়ে মুখস্থ ক’রে কভু মাথা ধরে কভ...

আষাঢ়

নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে । ওগো , আজ তোরা যাস নে ঘরের বাহিরে । বাদলের ধারা ঝরে ঝর - ঝর , আউশের খেত জলে ভর - ভর , কালী - মাখা মেঘে ও পারে আঁধার ঘনিয়েছে দেখ্‌ চাহি রে । ওগো , আজ তোরা যাস নে ঘরের বাহিরে । ওই ডাকে শোনো ধেনু ঘনঘন , ধবলীরে আনো গোহালে । এখনি আঁধার হবে বেলাটুকু পোহালে । দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ্‌ দেখি মাঠে গেছে যারা তারা ফিরিছে কি ? রাখাল - বালক কী জানি কোথায় সারাদিন আজি খোয়ালে । এখনি আঁধার হবে বেলাটুকু পোহালে । শোনো শোনো ওই পারে যাবে ব'লে কে ডাকিছে বুঝি মাঝিরে । খেয়া - পারাপার বন্ধ হয়েছে আজি রে । পূবে হাওয়া বয় , কূলে নেই কেউ , দু কূল বাহিয়া উঠে পড়ে ঢেউ , দরদর বেগে জলে পড়ি জল ছলছল উঠে বাজি রে । খেয়া - পারাপার বন্ধ হয়েছে আজি রে । ওগো , আজ তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে— আকাশ আঁধার , বেলা বেশি আর নাহি রে । ঝরঝর ধারে ভিজিবে নিচোল , ঘাটে যেতে পথ হয়েছে পিছল , ঐ বেণুবন দুলে ঘনঘন পথপাশে দেখ্‌ চাহি রে । ওগো , আজ তোরা যাস নে ঘরের বাহিরে ।

উর্বশী

নহ মাতা , নহ কন্যা , নহ বধূ , সুন্দরী রূপসী , হে নন্দনবাসিনী উর্বশী! গোষ্ঠে যবে সন্ধ্যা নামে শ্রান্ত দেহে স্বর্ণাঞ্চল টানি তুমি কোনো গৃহপ্রান্তে নাহি জ্বাল সন্ধ্যাদীপখানি , দ্বিধায় জড়িত পদে কম্প্রবক্ষে নম্রনেত্রপাতে স্মিতহাস্যে নাহি চল সলজ্জিত বাসরশয্যাতে স্তব্ধ অর্ধরাতে । উষার উদয়-সম অনবগুণ্ঠিতা তুমি অকুণ্ঠিতা । বৃন্তহীন পুষ্প-সম আপনাতে আপনি বিকশি কবে তুমি ফুটিলে উর্বশী! আদিম বসন্তপ্রাতে উঠেছিলে মন্থিত সাগরে , ডান হাতে সুধাপাত্র বিষভাণ্ড লয়ে বাম করে , তরঙ্গিত মহাসিন্ধু মন্ত্রশান্ত ভুজঙ্গের মতো পড়েছিল পদপ্রান্তে উচ্ছ্বসিত ফণা লক্ষ শত করি অবনত । কুন্দশুভ্র নগ্নকান্তি সুরেন্দ্রবন্দিতা , তুমি অনিন্দিতা । কোনোকালে ছিলে না কি মুকুলিকা বালিকা-বয়সী হে অনন্তযৌবনা উর্বশী! আঁধার পাথারতলে কার ঘরে বসিয়া একেলা মানিক মুকুতা লয়ে করেছিলে শৈশবের খেলা , মণিদীপদীপ্ত কক্ষে সমুদ্রের কল্লোলসংগীতে অকলঙ্ক হাস্যমুখে প্রবাল-পালঙ্কে ঘুমাইতে কার অঙ্কটিতে । যখনি জাগিলে বিশ্বে , যৌবনে গঠিতা , যুগযুগান্তর হতে তুমি শুধু বিশ্বের প্রেয়সী হে অপূর্বশোভনা উর্বশী! মুনিগণ ধ্যান ভাঙি...

মাঝি

আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে— যেথায় ধারে ধারে বাঁশের খোঁটায় ডিঙি নৌকো বাঁধা সারে সারে। কৃষাণেরা পার হয়ে যায় লাঙল কাঁধে ফেলে; জাল টেনে নেয় জেলে, গোরু মহিষ সাঁৎরে নিয়ে যায় রাখালের ছেলে। সন্ধে হলে যেখান থেকে সবাই ফেরে ঘরে শুধু রাতদুপরে শেয়ালগুলো ডেকে ওঠে ঝাউডাঙাটার ‘পরে। মা, যদি হও রাজি, বড়ো হলে আমি হব খেয়াঘাটের মাঝি। শুনেছি ওর ভিতর দিকে আছে জলার মতো। বর্ষা হলে গত ঝাঁকে ঝাঁকে আসে সেথায় চখাচখী যত। তারি ধারে ঘন হয়ে জন্মেছে সব শর; মানিক - জোড়ের ঘর, কাদাখোঁচা পায়ের চিহ্ন আঁকে পাঁকের ‘পর। সন্ধ্যা হলে কত দিন মা, দাঁড়িয়ে ছাদের কোণে দেখেছি একমনে— চাঁদের আলো লুটিয়ে পড়ে সাদা কাশের বনে। মা, যদি হও রাজি, বড়ো হলে আমি হব খেয়াঘাটের মাঝি। এ - পার ও - পার দুই পারেতেই যাব নৌকো বেয়ে। যত ছেলেমেয়ে স্নানের ঘাটে থেকে আমায় দেখবে চেয়ে চেয়ে। সূর্য যখন উঠবে মাথায় অনেক বেলা হলে— আসব তখন চলে ‘বড়ো খিদে পেয়েছে গো— খেতে দাও মা' বলে। আবার আমি আসব ফিরে আঁধার হলে সাঁঝে তোমার ঘরের মাঝে। বাবার মতো যাব না মা, বিদেশে কোন্‌ কাজে। মা, যদ...