Skip to main content

Posts

Showing posts from September, 2014

প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস

প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস– তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।। এ সংসারের নিত্য খেলায় প্রতিদিনের প্রাণের মেলায় বাটে ঘাটে হাজার লোকের হাস্য-পরিহাস– মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ।। আমের বনে দোলা লাগে, মুকুল প’ড়ে ঝ’রে– চিরকালের চেনা গন্ধ হাওয়ায় ওঠে ভ’রে । মঞ্জরিত শাখায় শাখায়, মউমাছিদের পাখায় পাখায়, ক্ষণে ক্ষণে বসন্তদিন ফেলেছে নিশ্বাস– মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ।।

নবাব

নবাব নবাবী করে, নেতা নেতা-গিরি ট্রেনে ট্রেনে গান গায় বাউল ভিকিরী ।। দালাল তোয়াজ করে, দাদা গাজোয়ারি রিক্সায় শিস্‌ দেয় জোয়ান সওয়ারী। যুবকরা প্রেম করে, প্রৌঢ়রা ঘর। ঘরে ঘরে হানা দেয় বাজারের দর। মানুষ ভরসা খোঁজে দিনে আর রাতে ছেলে মেয়েগুলো যেন থাকে দুধে-ভাতে। খেলোয়াড় খ্যালে আর দেখোয়ার দ্যাখে এতো দ্যাখে, তবু লোকে পদে পদে ঠ্যাকে। লেখকেরা লেখে আর প্রকাশক ছাপে সাহিত্য মরে পূজো সংখ্যার চাপে। বেকার চাকরী খোঁজে, প্রমোটার প্লট ধর্মের ষাঁড় খোঁজে হিং-টিং-ছট। মানুষ ভরসা খোঁজে দিনে আর রাতে ছেলে মেয়েগুলো যেন থাকে দুধে-ভাতে। নাচিয়েরা নেচে নেয়,বাঁচিয়েরা বাঁচে বাঁচবে কি করে লোকে, নিভে যাওয়া আঁচে ? তবলিয়ে ঠেকা দায়,আঁকিয়েরা রঙ তালে তাল দিয়ে যায়, হ্যাঁ-হ্যাঁ বলা সং… থলি হাতে যায় লোকে অলিতে গলিতে জীবন আসলে বাঁধা পাকস্থলীতে। মানুষ ভরসা খোঁজে দিনে আর রাতে ছেলে মেয়েগুলো যেন থাকে দুধে-ভাতে। মানিয়েরা মেনে নেয় একধার থেকে কেউ কেউ যায় তবু প্রতিবাদ রেখে। নাইয়ে স্নান করে ,গাইয়েরা গান বাইয়েরা বেয়ে যান, খাইয়েরা খান। ছেলেরা আড্ডা দেয়,গয়লানি ঘোটে মিছি মিছি কালি দেয় যারা হিংসুটে মানুষ ভরস...