Skip to main content

Posts

Showing posts from April, 2011

বাদল-দিনের প্রথম কদম ফুল

বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান॥ মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে তারে এই-যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান॥ আজ এনে দিলে, হয়তো দিবে না কাল-- রিক্ত হবে যে তোমার ফুলের ডাল। এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতিস্রোতের প্লাবনে ফিরিয়া ফিরিয়া আসিবে তরণী বহি তব সম্মান॥

আজি ঝরো ঝরো মুখর বাদলদিনে

আজি ঝরো ঝরো মুখর বাদলদিনে জানি নে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না ॥ এই চঞ্চল সজল পবন-বেগে উদ্‌ভ্রান্ত মেঘে মন চায় মন চায় ওই বলাকার পথখানি নিতে চিনে॥ মেঘমল্লার সারা দিনমান। বাজে ঝরনার গান। মন হারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা-- মন চায় মন চায় হৃদয় জড়াতে কার চিরঋণে॥

ময়না ছলাৎ ছলাৎ

ময়না ছলাৎ ছলাৎ চলে রে পিছন পানে চায়না রে মন ধুকপুক ধুকপুক করে রে তোর লাগি উতলা রে শাল পিয়ালের বন থিক্যা ওই জংলা নদীর পাড়েতে তোর সঙ্গ লই ঘুরঘুর করুম এই বাসনা প্রানে ময়না ছলাৎ ছলাৎ... দূর-দূর তোর এই মনটা লইয়া যাবো বাগানটায় লাল হলুদ ফুল দিয়া মুই বাঁন্ধিবো খোপায় সাধের পিরতিমা কইর‌্যা রাখুম চোখের তারাটায় রানী হইয়া রইবি মোর এই হু-হু-হু-হু পরানটায় মন চায় তোরে রাখুম ধরে জাপট দিয়া, হায়, চাঁদ তারা তোর লাগি আনুম হুকুম তায় সাধের প্রতিমা কইর‌্যা রাখুম চোখের তারাটায় রানী হইয়া রইবি মোর এই হু-হু-হু-হু পরানটায় ময়না ছলাৎ ছলাৎ চলে রে পিছন পানে চায়না রে মন ধুকপুক ধুকপুক করে রে তোর লাগি উতলা রে শাল পিয়ালের বন থিক্যা ওই জংলা নদীর পাড়েতে তোর সঙ্গ লই ঘুরঘুর করুম এই বাসনা প্রানে ময়না ছলাৎ ছলাৎ...