Skip to main content

Posts

তারা ঢাকা মেঘ

তারা ঢাকা মেঘ, মেঘে ঢাকা তারা, পাশের বাড়িতে উঠিল তারা, ঠেলা গাড়ি ভরা মাল-পত্তর, কত অ্যাডভান্স? মাসে কত ভাড়া? একতলা বাড়ি, কলোনীর পাড়া, বাবা ভোর বেলা ডিউটিতে গেলে,  বাড়িতে মায়ের কোমল পাহারা। একজন বাঁধে লম্বা বিনুনি, অন্যটি তার চুল খুলে সারা, সকালে যখন কলেজে বেরোয়ে, চনমন করে রোদ-রাস্তারা, বুকে বই ধরা, মাটিতেই চোখ, ঠিক পাশে এসে ঝলকে তাকানো, হাতের মুঠোয় ছোট্ট রুমাল, কখনো বা মুঠো হাসি আটকান, কাকে দেখে হাসি কার প্রতি  যায়? কার মুখোমুখি কে চোখ নামায়? এভাবে আমাকে, ওভাবে আমায়, চুপচাপ চিঠি ছিড়ে ফেলা সারা। মুখ দেখা আজ বন্ধ করেছে, প্রানের বন্ধু কাল ছিল যারা, দল বেধেঁ আর বসছে না কেউ, একা পথ চায় যতেক বেচারা। শেষে একদিন কাউকে না বলে, পাড়া ছেড়ে দিয়ে উঠে গেছে তারা, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আকাশে তখন বিকেল কি সারা, চুপচাপ বসে রবে রাস্তারা, দেখে একে একে সবাই ফিরছে, ছিল আড্ডার সদস্য যারা, কেউ নিশ্চুপে আগুন টা চায়, কেউ অযথায় কথা খুঁজে পায়। কত অ্যাডভান্স ? বাড়াচ্ছে ভাড়া? টিপটিপ করা বৃষ্টি থামছে, ছোট ছোট বাড়ি একতলা পাড়া, সন্ধ্যের মুখে একলা দেখছে, ডুবছে উঠছে, আক...

যাত্রী

আমি এক ভাঙ্গা বাড়ির ভাঙ্গা ঘরের ভাঙ্গা বারান্দা আমি পথের মাঝে খুজে পাওয়া টাকা আধখানা, আমি বিদ্যাসাগর, মাইকেলেরই মস্ত বড় ভুল আমি কিশোরীর ওই হারিয়ে যাওয়া মুক্তো গাঁথা দুল। দেখ বাবু নামের বড় খোকা করতে পারে ভুল দেখ চেনে না কেউ মাঝ বৈশাখ চেনে মার্চ জুন, দেখ ছারিদিকে কত মানুষ কত ব্যস্ততা খুলেছে কেউ নতুন হিসেব আজকে হালখাতা। যদি পথের রাজা পাজেরো দেখে ঈর্ষা হয় তবে জেনে রেখো দু চাকার ওই হিরো কম যে নয়, যদি সুন্দরী আজ তোমায় দেখে মুচকি হাসি দেয় তবে মেনে নিও ছলনা তা প্রেমের বাঁশি নয়। যারা মনের মাঝে লুকিয়ে রাখে গাঢ় অন্ধকার যারা ভুলের পরে ভুল খুঁজে এই তোমার আমার, যারা কোনদিনও জানে না যে ছলচাতুরি কি? বল তাদের কি তুমি আমি বন্ধু বলেছি? আমি এই কালো পিছ এর সোজা পথের পুরানো পথিক তাই বলছি না আমার এই কথা গুলো ঠিক, আমি দেখি যা, শুনি যা, বলিও যে তা আমার বন্ধু রবে কড়া রোদ উতলা হাওয়া।

I'd Rather be a Cowboy

Jessie went away last summer, a couple of months ago. After all our time together, it was hard to see her go. She called me right up when she arrived, asked me one more time to come, but living on an LA freeway ain't my kind of having fun. I think I'd rather be a cowboy, I think I'd rather ride the range. I think I'd rather be a cowboy than to lay me down in love and lady's chains. When we were just beginning, it was such an easy way. Laying back up in the mountains making love for sunny days. She got tired of picking daisies and cooking my meals for me, she can live the life she wants to, yes, it's all right with me. I think I'd rather be a cowboy, I think I'd rather ride the range. I think I'd rather be a cowboy than to lay me down in love and lady's chains. I'd rather live on the side of a mountain than wander through canyons of concrete and steel. I'd rather laugh in the rain and sunshine and lay down my sundown in som...

আগুন দেখেছি আমি

আগুন দেখেছি আমি কত জানলায় কত জানলায় তার মুখের আদল কত জানলায় ঝরে অকাল বাদল। কত জানলার কাছে কত চেনা নাম কত দেখা হাসিমুখ ভাসে অবিরাম কত জানলার কাছে একলা মানুষ একলা পৃথিবী তার যেন মহাকাল কত জানলায় আসে একার সকাল। কত জানলার কাছে রাখা পোস্টার কত কথা কত ক্ষিদে কত চিৎকার কত জানলার কাছে কাতারে কাতার মানুষ জমেছে, দাবি গরাদ ভাঙার ভাঙে যেন জানলার গরাদ সবার।

চাঁদের হাসির বাঁধ ভেঙেছে

চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো । পাগল হাওয়া বুঝতে নারে, ডাক পড়েছে কোথায় তারে, ফুলের বনে যার পাশে যায় তারেই লাগে ভালো । নীল গগনের ললাটখানি চন্দনে আজ মাখা, বাণীবনের হংসমিথুন মেলেছে আজ পাখা। পারিজাতের কেশর নিয়ে, ধরায়, শশী, ছড়াও কী এ, ইন্দ্রপুরীর কোন্‌ রমণী বাসরপ্রদীপ জ্বালো।

ধন্য ধন্য বলি তারে

ধন্য ধন্য বলি তারে বেঁধেছে এমন ঘর শূন্যের উপর ফটকা করে।। সবে মাত্র একটি খুঁটি খুঁটির গোড়ায় নাইকো মাটি, কিসে ঘর রবে খাঁটি ঝড়ি-তুফান এলে পরে।। মূলাধার কুঠরি নয় টা তার উপরে চিলে-কোঠা তাহে এক পাগলা বেটা বসে একা একেশ্বরে।। উপর নীচে সারি সারি সাড়ে নয় দরজা তারি লালন কয় যেতে পারি কোন্‌ দরজা খুলে ঘরে।।

ভালো আছি ভালো থেকো

ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তোমার মালা খানি, বাউলের এই মনটারে, আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তোর সুখ, তেমনি তোমার নিবিড় চলা ভিতরের এই বন্দরে । ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ীর আবডালে ফসলের ধুম, তেমনি তোমার নিবিড় ছোয়া গভীরের এই বন্দরে।

হঠাৎ রাস্তায়

হঠাৎ রাস্তায় অফিস অঞ্চলে হারিয়ে যাওয়া মুখ চমকে দিয়ে বলে, বন্ধু কি খবর বল, কত দিন দেখ হয়নি। পুরনো দোকানে বিগত আড্ডা বিগত ঝগড়া বিগত ঠাট্টা, বন্ধু কি খবর বল, কত দিন দেখ হয়নি। দলাদলির দিন গলাগলির দিন হঠাৎ অকারনে হেসে ওঠার দিন, বন্ধু কি খবর বল, কত দিন দেখ হয়নি। হারানো লেত্তি হারানো লাট্টু সময় চলে যায় বেয়ারা টাট্টু, বন্ধু কি খবর বল, কত দিন দেখ হয়নি। সময় চলে গেছে এবং চলছে চলতি জীবনের গল্প বলছে পাল্টে গেলি তুই আমিও পাল্টে গিয়েছি মাঝ পথে হাঁটতে হাঁটতে বন্ধু কি খবর বল, কত দিন দেখ হয়নি।

তীর ভাঙ্গা ঢেউ

তীর ভাঙ্গা ঢেউ আর নীড় ভাঙ্গা ঝড় তারই মাঝে প্রেম যেন গড়ে খেলাঘর। চাঁদ আসে তাই যেন উল্লাসে ঐ রঙের মাধুরী লয়ে পুব হাসে ঐ। নিকটের পানে চাহি দূর কাঁদে গো, অদেখার বাঁশরী যে সুর সাধে গো। সব শেষে পল্লবে জাগে মর্মর তারই মাঝে প্রেম তবু গড়ে খেলাঘর। তৃষ্ণারে কাছে ডাকে মরু মায়া গো ক্লান্তিরে মুছে দেয় তরুছায়া গো। চিরদিনই রয় ব্যাথা বন্ধনে হায় হাসি যেন মিশে আছে ক্রন্দনে হায়। সৌরভ গৌরবে ধুপ জ্বলে ঐ, আলো আর আধারের খেলা চলে ঐ। অন্তরে দূ দূ করে শুধু বালু চর তারই মাঝে প্রেম যেন গড়ে খেলাঘর।

পাগলা হাওয়ার বাদল-দিনে

পাগলা হাওয়ার বাদল-দিনে, পাগল আমার মন জেগে ওঠে॥ চেনাশোনার কোন্‌ বাইরে, যেখানে পথ নাই নাই রে, সেখানে অকারণে যায় ছুটে॥ ঘরের মুখে আর কি রে, কোনো দিন সে যাবে ফিরে। যাবে না, যাবে না, দেয়াল যত সব গেল টুটে॥ বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলা, কোন্‌ বলরামের আমি চেলা, আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে, যত মাতাল জুটে। যা না চাইবার তাই আজি চাই গো, যা না পাইবার তাই কোথা পাই গো। পাব না, পাব না, মরি অসম্ভবের পায়ে মাথা কুটে॥