Skip to main content

Posts

জাতিস্মর

অমরত্বের প্রত্যাশা নেই নেই কোন দাবি দাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া মুহূর্ত যায় জন্মের মতো অন্ধ জাতিস্মর গত জন্মের ভুলে যাওয়া স্মৃতি বিস্মৃত অক্ষর ছেড়া তাল পাতা পুঁথির পাতায় নিঃশ্বাস ফেলে হাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া।। কাল-কেউটের ফনায় নাচছে লখিন্দরের স্মৃতি বেহুলা কখনো বিধবা হয় না এটা বাংলার রীতি ভেসে যায় ভেলা এবেলা ওবেলা একই সব দেহ নিয়ে আগেও মরেছি আবার মরবো প্রেমের দিব্যি দিয়ে।। জন্মেছি আমি আগেও অনেক মরেছি তোমারই কোলে মুক্তি পাইনি শুধু তোমাকে আবার দেখবো বলে বার বার ফিরে এসেছি আমরা এই পৃথিবীর টানে কখনো গাঙড় কখনো কো পাই কপোতাক্ষর গানে গাঙড় হয়েছে কখনো কাবেরী কখনো বা মিসিসিপি কখনো রাইন কখনো কঙ্গো নদীদের স্বরলিপি স্বরলিপি আমি আগেও লিখিনি এখনও লিখিনা তাই মুখে মুখে ফেরা মানুষের গানে শুধু তোমাকেই চাই।। তোমাকে চেয়েছি ছিলাম যখন অনেক জন্ম আগে তথাগততার নিঃসঙ্গতা দিলেম অস্তরাগে তারই করুনায় ভিখারিনি তুমি হয়েছিলে একা একা আমিও কাঙাল হলাম আরেক কাঙালের পেয়ে দেখা নতজানু হয়ে ছিলাম তখনো এখনো যেমন আছি মাধুকরী হ...

বিদায় পরিচিতা

বিদায় পরিচিতা এই বিদায়ের সুর চুপি চুপি ডাকে দূর বহুদূর, দিগন্তে রযেছে আকাশ একাই বিদায় পরিচিতা আকাশ নিঃসঙ্গ, তার কাছে যাই। রাগ করে কি লাভ দোষ দিলেই বা কি প্রমানেরও নেই কিছু, সব -ই এক এক -ই, জনহীন সৈকতে সিগারেটের ছাই বিদায় পরিচিতা আকাশ ধুসর তার কাছে যাই। সাবেক কুশীলব এই নাটকে নেই গোলামচোর পালায় গোলাম থাকলেই, শাসন করে মুর্খ চোখ রাঙায় দলবল বিদায় পরিচিতা, আমার চোখে তুমি, তোমার চোখে জল। সনের আরশিতে সময় -এর মুখ রাংতায় মোরা যুগের অসুখ, নির্বোধের দল বলে, সাবাস এই তো চাই বিদায় পরিচিতা আকাশ অবাক তার কাছে যাই। রাস্তায় পরে আছে স্বপ্নের লাশ বাতাসে লুকোনো তার দীর্ঘশ্বাস, খুন হওয়া স্বপ্নের চোখ ঢেকে দেওয়া চাই বিদায় পরিচিতা আকাশ বিষন্ন, তার কাছে যাই। কি হবে গান লিখে তবু লিখি গান বয়েস হলো আমার বুড়ো হলেন ডিলান, তুমি শোনো বা না শোনো শুধু তোমাকে শোনাই বিদায় পরিচিতা তুমি একা আমি একাই।

তুমি আসবে বলে

তুমি আসবে বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি তুমি আসবে বলেই কৃষ্ঞচুড়ার ফুলগুলো ঝরে যায়নি তুমি আসবে বলে অন্ধ কানাই বসে আছে গান গায়নি তুমি আসবে বলে চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি তুমি আসবে বলে জাকির হুসেইন ভুল করে ফেলে তালে তুমি আসবে বলে মুখ্যমন্ত্রী চুমু খেল স্ত্রীর গালে তুমি আসবে বলে সোনালী স্বপ্ন ভীড় করে আসে চোখে তুমি আসবে বলে আগামী বলছে দেখতে আসবো তোকে তুমি আসবে বলে আমার দ্বিধারা উত্তর খুঁজে পায়নি তুমি আসবে বলে দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি তুমি আসবে বলে সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা তুমি আসবে বলে জ্যোতিষ ছেড়েছে কতনা ভন্ড বাবা তুমি আসবে বলে পাড়ার মেয়েরা মুখ করে আছে ভাড় তুমি আসবে বলে ঈষান কোনেতে জমেছে অন্ধকার তুমি আসবে বলে বখাটে ছেলেটা শিষ দিতে দিতে দেয়নি তুমি আসবে বলে আমার কলম এখনও বিক্রি হয়নি তুমি আসবে বলেই

Hoist the Colors

The king and his men, Stole the queen from her bed, And bound her in her bones. The seas be ours, and by the powers, Where we will, we'll roam. Yo, ho, all hands, Hoist the colours high. Heave ho, thieves and beggars, Never shall we die! Yo, ho, haul together, Hoist the colours high. Heave ho, thieves and beggars, Never shall we die! Some men have died, And some are alive, And others sail on the sea With the keys to the cage. And the Devil to pay, We lay to Fiddler's Green! The bell has been raised From its watery grave, Do you hear its sepulchral tone? A call to all, Pay heed the squall And turn your sail to home!

বর্ষার দিনে

এমন দিনে তারে বলা যায়, এমন ঘনঘোর বরিষায়! এমন মেঘস্বরে বাদল-ঝরঝরে তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারি ধার। দুজনে মুখোমুখি গভীর দুখে দুখী, আকাশে জল ঝরে অনিবার। জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব। কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদি অনুভব। আঁধারে মিশে গেছে আর সব। বলিতে বাজিবে না নিজ কানে, চমক লাগিবে না নিজ প্রাণে। সে কথা আঁখিনীরে মিশিয়া যাবে ধীরে এ ভরা বাদলের মাঝখানে। সে কথা মিশে যাবে দুটি প্রাণে। তাহাতে এ জগতে ক্ষতি কার নামাতে পারি যদি মনোভার? শ্রাবণবরিষনে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার তাহাতে আসে যাবে কিবা কার? আছে তো তার পরে বারো মাস, উঠিবে কত কথা কত হাস। আসিবে কত লোক কত-না দুখশোক, সে কথা কোন্‌খানে পাবে নাশ। জগৎ চলে যাবে বারো মাস। ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজুলি থেকে থেকে চমকায়। যে কথা এ জীবনে রহিয়া গেল মনে সে কথা আজি যেন বলা যায় এমন ঘনঘোর বরিষায়।

The Times They Are A-Changin'

Come gather 'round people Wherever you roam And admit that the waters Around you have grown And accept it that soon You'll be drenched to the bone If your time to you Is worth savin' Then you better start swimmin' Or you'll sink like a stone For the times they are a-changin'. Come writers and critics Who prophesize with your pen And keep your eyes wide The chance won't come again And don't speak too soon For the wheel's still in spin And there's no tellin' who That it's namin' For the loser now Will be later to win For the times they are a-changin'. Come senators, congressmen Please heed the call Don't stand in the doorway Don't block up the hall For he that gets hurt Will be he who has stalled There's a battle outside And it is ragin' It'll soon shake your windows And rattle your walls For the times they are a-changin'. Come mothers and fathers Throughout the land And...

আজ রাতে কোন রূপকথা নেই

চাঁদ মামা আজ বড্ড একা বড় হয়েছি আমি, রোজ রাতে আর হয়না কথা, হয়না নেওয়া হামি।। রোজ রাতে আর চাদের বুড়ি কাটেনা চরকা রোজ, ও বুড়ি তুই আছিস কেমন? হয়না নেয়া খোঁজ। কোথায় গেল সেই রূপকথার রাত হাজার গল্প শোনা রাজার কুমার কোটালকুমার পক্ষীরাজ সে ঘোড়া, কেড়ে নিলো কে সে আজব সময় আমার কাজলা দিদি কে রে তুই কোন দৈত্য দানব সব যে কেড়ে নিলি.. কে রে তুই? কে রে তুই?? সব সহজ শৈশব কে বদলে দিলি কিছু যান্ত্রিক বর্জ্যে তুই কে রে তুই?? যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি কোন এক ভুল স্রোতে.. আলাদিন আর যাদুর জিন আমায় ডাকছে শোনো, ব্যস্ত আমি ভীষণ রকম সময় তো নেই কোন। আলিবাবার দরজা খোলা চল্লিশ চোর এলে সিন্দাবাদটা একলা বসে আছে সাগর তীরে, সময়টা আজ কেমন যেন বড় হয়ে গেছি আমি তারা গুলো আজ ও মেঘের আড়াল কোথায় গিয়ে নামি..

মুখোশ

তোমাকে যেমন ভাবছে সবাই আসলে কি তুমি তাই আমি তো আমার মুখোমুখি হলে দারুন লজ্জা পাই। এই যে তোমার স্বচ্ছ দু’চোখ সবেতেই সাবলীল অন্তরে আর বাহিরে তোমার আদৌ কি আছে মিল। আমার কিন্তূ অগণিত পাপ যত্নে লুকিয়ে রাখা অথচ দেখেছো মুখখানা কত পবিত্রতায় মাখা। হাসিতে তোমার সঞ্চিত আজ যতখানি সরলতা মুখের বুলিতে বিদ্রোহ আর সোচ্চার মানবতা। যা কিছু মহান সুন্দর তুমি রপ্ত করেছো বেশ তোমার মাঝেই শত সুন্দর করে যেন সমাবেশ। কত সাধনায় মিথ্যে মুখোশে মুগ্ধ করেছো বটে কানে কানে তবু গোপন কথাটি বলে যাই অকপটে। বন্ধু আমাকে বানাতে কিন্তূ পারোনি আহাম্মক মনের ভেতরে দেখেছি তোমার লোভী চক্‌চকে চোখ। তোমাকে চিনেছি কেননা জানো তো রতনে রতন চেনে আমিও নষ্ট ঘুণাক্ষরেও বুঝবে না দেখে শুনে। যত সাধনায় মুগ্ধ করেছি মানুষের অন্তর হৃদয়ে আমার ছিটেফোঁটা যদি থাকতো সে সুন্দর। নিজেকে তখন মুগ্ধ চোখেই দেখতাম অবিরত তোমার আমার হৃদয় হতো না মাকাল ফলের মত। হিসেবের ভুল তোমার আমার মুখোশটা খুলে দিলে ধরা পড়ে যাওয়া থতমত মন লজ্জিত ঢোক গেলে। তাকালে যখন তোমার দু’চোখে সরাসরি সোজাসুজি বন্ধু তোমার বিন্দুমাত্র লজ্জা করেনি বুঝি। ...

চল রাস্তায় সাজি ট্রাম লাইন

চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপ্লেট আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটার -এ মাপলে, হিয়া টুপটাপ জিয়া নস্টাল, মিঠে কুয়াশায় ভেজা আস্তিন আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। প্রিয় বন্ধুর পাড়া নিঝ্ঝুম চেনা চাঁদ চলে যায় রিকশায় মুখে যা খুশি বলুক রাত্তির শুধূ চোখ থেকে চোখে দিক সায়, পায়ে ঘুম যায় একা ফুটপাথ, ওড়ে জোছনায় মোড়া প্লাস্টিক আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। পোষা বালিশের নিচে পথ-ঘাট, যারা সস্তায় ঘুম কিনতো তারা কবে ছেড়ে গেছে বন্দর , আমি পাল্টে নিয়েছি রিং টোন, তবু বারবার তোকে ডাক দিই একি উপহার নাকি শাস্তি আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি।

ভালোবেসে সখী

ভালোবেসে, সখী, নিভৃতে যতনে আমার নামটি লিখো-- তোমার মনের মন্দিরে। আমার পরানে যে গান বাজিছে তাহার তালটি শিখো-- তোমার চরণমঞ্জীরে॥ ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে আমার মুখর পাখি-- তোমার প্রাসাদপ্রাঙ্গণে॥ মনে ক'রে সখী, বাঁধিয়া রাখিয়ো আমার হাতের রাখী-- তোমার কনককঙ্কণে॥ আমার লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো-- তোমার অলকবন্ধনে। আমার স্মরণ শুভ-সিন্দুরে একটি বিন্দু এঁকো-- তোমার ললাটচন্দনে। আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিয়ো-- তোমার অঙ্গসৌরভে। আমার আকুল জীবনমরণ টুটিয়া লুটিয়া নিয়ো-- তোমার অতুল গৌরবে॥